সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন।
দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। ’ শোকবার্তায় তরেক রহমান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি। ’ তিনি বলেন, ‘শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি। ’ এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সালাহউদ্দিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। প্রসঙ্গত, ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

























