আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

পটিয়ায় লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশু নিহত, আহত ৩

  • MIT ERP
  • Update Time : 04:52:38 pm, Friday, 9 October 2026
  • 25
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পটিয়ার গৈড়লারটেক এলাকার একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা সকাল ১০টার দিকে গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় শিশু তাসপিয়াকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

আহতরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭), এবং মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫)। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শিশু তাসপিয়ার বাবা আবু হানিফ পেশায় দিনমজুর।

চলতি মাসে তিনি গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

একটি শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফোন না ধরায় এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটিয়ায় লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশু নিহত, আহত ৩

Update Time : 04:52:38 pm, Friday, 9 October 2026