আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 05:58:44 pm, Saturday, 10 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভালুকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত পাঠান ও গুলজার হোসেনসহ অন্যরা। সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে উৎসবের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, এবার ভালুকা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৬৮টি মণ্ডপে একযোগে দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : 05:58:44 pm, Saturday, 10 October 2026