আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

মোহাম্মদপুরের ৪০ ফিট খাল পুনরুদ্ধার ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

  • MIT ERP
  • Update Time : 06:39:25 pm, Saturday, 10 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গুমুক্ত নগর গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিত করা এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

এ কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এবং মোহাম্মদপুরের ৪০ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার।

জনগণ যা চায়, তা-ই করা হবে এবং জনগণ যা চায় না, তা কখনো করা হবে না। প্রশাসক বলেন, মিরপুর-১০-এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে। জনগণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাত থেকেও অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। প্রশাসক জানান, অটোরিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এসব অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। প্রশাসক বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুরবাসী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাশে থেকে কাজ করবেন। এ ছাড়া এডিস মশার লার্ভা ধ্বংসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাবেন।

তিনি বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত, এমনকি ছুটির দিনেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যাতে ঢাকা শহরকে একটি নান্দনিক ও সুন্দর নগর হিসেবে জনগণের কাছে তুলে ধরা যায়। সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী ঈদে, বিশেষ করে কোরবানির ঈদেও ছুটি পান না।

তাঁরা ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কারের কাজে ব্যস্ত থাকেন। প্রশাসক জানান, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে জড়িত। কারণ, যেখানে ময়লা-আবর্জনা বেশি থাকে, সেখানে মশা-মাছির বংশবিস্তারও বেশি হয়। তাই মশা নিয়ন্ত্রণে ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। মশক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা অপসারণে একযোগে কাজ করা হচ্ছে।

প্রশাসক দাবি করেন, বিগত সরকারের আমলের তুলনায় মাত্র সাত মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অক্লান্ত প্রচেষ্টায় ঢাকা শহর অনেক সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে মশা নিয়ন্ত্রণে এসেছে।

প্রশাসক আরও জানান, ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এসব আদালত নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি তিনি মোহাম্মদপুরবাসীকে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান। এদিকে খাল পরিদর্শনকালে প্রশাসক জানান, মোহাম্মদপুরের ৪০ ফিট খাল পুনরুদ্ধার করে নান্দনিক করা হবে এবং এলাকার ফুটপাত হকারমুক্ত করা হবে। তিনি জানান, আগামী ৪৫ দিন পর্যন্ত খাল পরিষ্কারের কার্যক্রম চলবে। খালটিকে নান্দনিক করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

মোহাম্মদপুরের ৪০ ফিট খাল পুনরুদ্ধার ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

Update Time : 06:39:25 pm, Saturday, 10 October 2026