ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নেমেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। শনিবার (১০ অক্টোবর) ডিসি কোর্টের পাশে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং পৌর প্রশাসক মো. মিজানুর রহমানসহ কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আওতায় এ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।





















