আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

  • MIT ERP
  • Update Time : 07:35:00 pm, Saturday, 10 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম খান মন্টু, নুর মোহাম্মদ মাসুম বগা, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিযান চলাকালে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এ সময় মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাঁশখালী আর পিছিয়ে থাকবে না: এমপি জহিরুল ইসলাম

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

Update Time : 07:35:00 pm, Saturday, 10 October 2026