আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে আবর্জনা পরিষ্কার, স্বস্তিতে পথচারীরা

  • MIT ERP
  • Update Time : 08:18:29 pm, Saturday, 10 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

এতে দুর্গন্ধ ও ময়লার কারণে ভোগান্তিতে থাকা পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে বিডি ক্লিন গাজীপুরের ৬০ জন স্বেচ্ছাসেবী, স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। অভিযানে উড়ালসেতুর নিচে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়।

দীর্ঘদিন ধরে ওই স্থানে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে উড়ালসেতুর আশপাশ দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী গত ১২ সেপ্টেম্বর তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এর অংশ হিসেবে প্রতি শনিবার সরকারি দপ্তরের নিয়মিত কাজের বাইরেও গাজীপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে। আহাম্মদ হোসেন ভূঁইয়া আরও বলেন, মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচের জায়গাটি অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময় ছিল। জায়গাটি পরিষ্কার করে সবুজ এলাকা হিসেবে গড়ে তোলা গেলে পরিবেশের উন্নতি হবে।

পাশাপাশি সেখানে ময়লা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা করতে হবে এবং পৌরসভার পক্ষ থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করতে হবে। এসব উদ্যোগ নেওয়া হলে আশপাশের মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবেন এবং বসবাসের পরিবেশও ভালো হবে। মাওনা চৌরাস্তার ব্যবসায়ী ও শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, আশপাশের কিছু ব্যবসায়ী রাতের বেলায় সেখানে ময়লা ফেলে স্তূপ করে রাখতেন।

এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগ নিয়ে আবর্জনা সরিয়েছিলেন। তবে প্রশাসনের একার পক্ষে এ সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়। এ জন্য আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। অপর ব্যবসায়ী নেতা মাহফুল হাসান হান্নান বলেন, দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে হেঁটে চলাচল করাও কঠিন ছিল।

উড়ালসেতুর আশপাশের ব্যবসায়ীদের নিয়ে বসে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এবারের কার্যক্রমে উপজেলা প্রশাসন, শ্রীপুর পৌরসভা, স্থানীয় বাসিন্দা, আশপাশের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিডি ক্লিন গাজীপুরের সদস্যরা অংশ নিয়েছেন।

শ্রীপুরের বিভিন্ন এলাকায় প্রতি শনিবার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৯৯ জন, নতুন রোগী ১৬৩১

মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে আবর্জনা পরিষ্কার, স্বস্তিতে পথচারীরা

Update Time : 08:18:29 pm, Saturday, 10 October 2026