আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:09:04 pm, Saturday, 10 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ প্রকল্পের প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী।

প্রায় ১০ বছর ধরে এ গবেষণা চলছে। বর্জ্য থেকে ৫৫ শতাংশ পর্যন্ত জৈব-অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদন সম্ভব হয়েছে গবেষণাগারে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে জানান গবেষকেরা।

পরের ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপন প্রয়োজন। এর মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। এতে খরচ হবে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অস্থির সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে মিলগুলোতে অভিযানের পরিকল্পনা ভোক্তা অধিদপ্তরের

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

Update Time : 09:09:04 pm, Saturday, 10 October 2026