আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না: ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা

  • MIT ERP
  • Update Time : 06:06:32 pm, Saturday, 10 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে পরীক্ষার্থীদের বিক্ষোভে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬-এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই।

আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো! ’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের মধ্যেই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীরা। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না: ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা

Update Time : 06:06:32 pm, Saturday, 10 October 2026