আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

বুড়িগঙ্গার তীরে ৬৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ

  • MIT ERP
  • Update Time : 06:24:04 pm, Saturday, 10 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আলীর ঘাট এলাকায় একটি পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আলীর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় একটি পলিথিন তৈরির কারখানা তল্লাশি করে ১ হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ২ হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় কারখানার প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পলিথিন ও কাঁচামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীর পবায় প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, মাসে মিলবে ২,৫০০ টাকা

বুড়িগঙ্গার তীরে ৬৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ

Update Time : 06:24:04 pm, Saturday, 10 October 2026