হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৫৫ জনে।
২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের দেহে।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।






















