আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সিপিএলধারীদের ফার্স্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা

  • MIT ERP
  • Update Time : 08:45:58 pm, Wednesday, 7 October 2026
  • 18
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিপিএলধারীদের ATR 72 ফার্স্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। ক‌্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে। প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাঁকে অধূমপায়ী হতে হবে।

গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে pilotjobs@usbair.com ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারের মাত্র সাত মাসে ৩২ কূপ খনন

সিপিএলধারীদের ফার্স্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা

Update Time : 08:45:58 pm, Wednesday, 7 October 2026