আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলা: দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • MIT ERP
  • Update Time : 10:36:11 pm, Thursday, 8 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি নাহিদ হাসান ও অমিত হাসান শিপনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল আসামিদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান এবং একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে অমিত হাসান শিপন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যার ঘটনায় গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রাম থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার আসামিদের আদালতে হাজির করে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ড ও ঘটনার পেছনের মূল রহস্য উন্মোচনসহ জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলা: দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : 10:36:11 pm, Thursday, 8 October 2026