আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত: নিরাপদ পরিবেশ ও সুরক্ষার দাবি

  • MIT ERP
  • Update Time : 08:38:17 pm, Thursday, 8 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ ২০৬ উপলক্ষে জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও এসওএস পরিবারের শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় কুড়িগ্রাম জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণের সভাপতিত্বে এবং রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-এ-খুদা, নাজির হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মকলেছুর রহমান প্রমুখ।

এছাড়া এ সময় শিক্ষক, শিক্ষার্থী, এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় এনসিটিএফের শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন তারা।

সভায় শিশুদের কণ্ঠকে গুরুত্ব দিয়ে তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত: নিরাপদ পরিবেশ ও সুরক্ষার দাবি

Update Time : 08:38:17 pm, Thursday, 8 October 2026