আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • MIT ERP
  • Update Time : 09:45:19 pm, Friday, 9 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মো. ইয়াসিন আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নবাবগঞ্জ থানার ওসি আব্দুস কুদ্দুস। স্থানীয় সূত্রে জানা যায়, শালঘড়িয়া গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী তার ছেলে রিয়াদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে একটি গাছ কাটার সময় গাছের ডাল তাদের মাথার ওপর পড়ে। এতে ইয়াসিন আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার ছেলে রিয়াদও মাথায় গুরুতর আঘাত পায়।

আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, নিহত ইয়াসিন আলীর মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুস কুদ্দুস বলেন, নবাবগঞ্জে সড়কে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার মোটরসাইকেলে থাকা শিশু আহত হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের গাড়ি থামিয়ে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুট

দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 09:45:19 pm, Friday, 9 October 2026