আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

যাত্রাবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

  • MIT ERP
  • Update Time : 10:33:00 pm, Thursday, 8 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মো. শাওন (১৮) নামে এক বাসহেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাওনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় যায়। সেখানে একটি ট্রাকের সঙ্গে ডিটিএল পরিবহনের একটি বাসের সংঘর্ষে শাওন নামে ওই বাসের হেলপার নিহত হয়েছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শাওন ছোটবেলা থেকেই ডিটিএল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।

এমনকি তিনি ওই বাসেই ঘুমাতেন। তবে এখনো তার পূর্ণ পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তার বাড়ি বরিশাল এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক বছরের মধ্যেই নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালুর ঘোষণা বাংলাদেশের

যাত্রাবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

Update Time : 10:33:00 pm, Thursday, 8 October 2026