আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

বগুড়ার ধুনটে তিন ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠন

  • MIT ERP
  • Update Time : 02:41:59 pm, Saturday, 3 October 2026
  • 12

বগুড়ার ধুনটে তিন ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনট উপজেলার তিনটি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ এবং সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার এই কমিটিগুলোর অনুমোদন দেন।

উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে শহিদুজ্জামান এ্যানিকে আহ্বায়ক, তন্ময় শেখকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিমন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। মথুরাপুর ইউনিয়নে ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে নুর মোহাম্মদ তোতাকে আহ্বায়ক, হাসান আহমেদ দোয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রিজভী সাগরকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে শামীম পাঠানকে আহ্বায়ক, আশিকুর রহমান আশিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাব্বি হাসান রিয়াদকে সদস্য সচিব করা হয়েছে। ওই কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপজেলা ছাত্রদল। এর আগে গত ২০ সেপ্টেম্বর মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে তিনটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনের ১২ দিনের মধ্যেই উপজেলা ছাত্রদল তিনটি ইউনিয়নে কমিটি ঘোষণা করে। দীর্ঘদিন, প্রায় তিন দশক পর তিনটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আর্জেন্টাইন তারকা ফুটবলার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড

বগুড়ার ধুনটে তিন ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি গঠন

Update Time : 02:41:59 pm, Saturday, 3 October 2026