আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

পূর্বাচলে ঘুরতে এসে কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

  • MIT ERP
  • Update Time : 03:17:28 pm, Saturday, 3 October 2026
  • 24

পূর্বাচলে ঘুরতে এসে কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ঘুরতে এসে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন, নাদিম ও সিহাব নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার মৈকুলী এলাকা থেকে এক কিশোরী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচলে বেড়াতে আসে। রাতে বাড়ি ফেরার পথে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে ইমন, নাদিম ও সিহাব তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

পরে কিশোরী ও তার বন্ধুকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় অপর একজন সহযোগিতা করে বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা কিশোরীর বন্ধুর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকা দেওয়ার পর আরও টাকা আনার কথা বলে কৌশলে সেখান থেকে বের হয়ে যান তিনি।

এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। রাত পৌনে ১২টার দিকে কিশোরী ও তার বন্ধুকে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে ইমন, নাদিম ও সিহাবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

পূর্বাচলে ঘুরতে এসে কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

Update Time : 03:17:28 pm, Saturday, 3 October 2026