আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:13:44 pm, Saturday, 3 October 2026
  • 38

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলার সময় পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মারা যাওয়া শিশুরা হলো— আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের দুই বছর বয়সী মেয়ে নুসাইবা এবং তার বোন মরিয়মের তিন বছর বয়সী মেয়ে আদিবা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত শিশু দুটিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। নিমিষেই দুই শিশুর এমন করুণ পরিণতিতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আদরের দুই শিশুকে হারিয়ে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন। তাঁদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে আনোয়ারখালী গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

Update Time : 03:13:44 pm, Saturday, 3 October 2026