আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: ৯ লাখ ২০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 03:08:28 pm, Saturday, 3 October 2026
  • 7

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: ৯ লাখ ২০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২ অক্টোবর) ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ টহল দল কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির অপর একটি আভিযানিক দল একই সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, উদ্ধারকৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশীয় শিল্পের বিকাশ ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পূর্বাচলে বেড়াতে এসে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: ৯ লাখ ২০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : 03:08:28 pm, Saturday, 3 October 2026