আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

আর্জেন্টাইন তারকা ফুটবলার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড

  • MIT ERP
  • Update Time : 03:38:12 pm, Saturday, 3 October 2026
  • 12

আর্জেন্টাইন তারকা ফুটবলার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির এসতেবান এচেভিরিয়ার ক্যানিং এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেখানে বাড়ির কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার অংশ হিসেবে একটি বয়লার স্থাপন করা ছিল।

অন্যদিকে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাড়ির ওপরের অংশে থাকা একটি ব্যাটারি থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আগুন লাগার সময় বাড়ির ভেতরে কে ছিলেন, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকেন পারেদেস। কিন্তু আগুন লাগার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তবে নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেমদের এগিয়ে আসার আহ্বান জামায়াত আমিরের

আর্জেন্টাইন তারকা ফুটবলার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড

Update Time : 03:38:12 pm, Saturday, 3 October 2026