আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

ইউল্যাবে শুরু হলো কম্পিউটিং, যোগাযোগ, তড়িৎ ও স্মার্ট প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 03:32:18 pm, Saturday, 3 October 2026
  • 11

ইউল্যাবে শুরু হলো কম্পিউটিং, যোগাযোগ, তড়িৎ ও স্মার্ট প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) আয়োজিত দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘অ্যাডভান্সেস ইন কম্পিউটিং, কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড স্মার্ট সিস্টেমস’ (iCACCESS 2026) শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে সম্মেলনটির উদ্বোধন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান সম্মেলনটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি গবেষণার অগ্রগতি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন।

সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় উন্নয়নে উদীয়মান প্রযুক্তির ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। বক্তব্যে তিনি উচ্চশিক্ষায় আন্তবিষয়ক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি এবং গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টিতে সম্পৃক্ত করতে ইউল্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

এ ধরনের আন্তর্জাতিক একাডেমিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০২৪ সালে প্রথমবারের মতো আয়োজিত হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প খাতের পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

কম্পিউটিং, যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্মার্ট সিস্টেমস বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন, নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলন সম্পর্কে ইউল্যাবের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, বিভিন্ন ক্ষেত্রের গবেষক ও পেশাজীবীদের একত্রিত করে জ্ঞান বিনিময়, উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং একাডেমিক ও শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউল্যাবের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আয়োজনে সম্মেলনটিতে কারিগরি সহ-আয়োজক হিসেবে রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন এবং স্পনসর হিসেবে রয়েছে ইউডিজিইএল (ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড)।

দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন কারিগরি অধিবেশন ও গবেষণাপত্র উপস্থাপনার মাধ্যমে জ্ঞান বিনিময় এবং আন্তবিষয়ক একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) বিভিন্ন কারিগরি আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ইউল্যাবে শুরু হলো কম্পিউটিং, যোগাযোগ, তড়িৎ ও স্মার্ট প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

Update Time : 03:32:18 pm, Saturday, 3 October 2026