আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২৬

  • MIT ERP
  • Update Time : 03:26:51 pm, Saturday, 3 October 2026
  • 10

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনা করে ৭ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ এবং ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) থেকে শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩২৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন।

এছাড়া পরোয়ানামূলে ৭৯ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৩৯ জন রয়েছেন। তিনি আরও জানান, নিয়মিত ও অন্যান্য মামলায় ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৭ হাজার ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২৬

Update Time : 03:26:51 pm, Saturday, 3 October 2026