আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

  • MIT ERP
  • Update Time : 01:45:10 pm, Saturday, 3 October 2026
  • 13

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পেছনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল গ্রেপ্তারের পর আজ রিমান্ড শুনানির জন্য আখতারুজ্জামানকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের BG-338 ফ্লাইটের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ সময় বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক চাপও ছিল।

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে এজাহার অনুযায়ী, মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, গালাগাল করেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন।

এরপর আখতারুজ্জামান তার সঙ্গেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জড়ান। একই সঙ্গে সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামির বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

Update Time : 01:45:10 pm, Saturday, 3 October 2026