আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:36:26 pm, Saturday, 3 October 2026
  • 33

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে প্রবাসী আনিসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

জানা গেছে, সকালে আনিসের নির্মাণাধীন দ্বিতলা ভবনে রডের কাজ করছিলেন রায়হান। এসময় একটি রড ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুত্ব আহত হন রায়হান। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা আহত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

Update Time : 02:36:26 pm, Saturday, 3 October 2026