আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক

  • MIT ERP
  • Update Time : 02:34:13 pm, Saturday, 3 October 2026
  • 46

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসুল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়।

পুলিশের দাবি, ভিডিওতে ১১ জনকে একসঙ্গে জন্মদিন পালন করতে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর সূত্র ধরে সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নেয় পুলিশ। এরই ধারাবাহিকতায় ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করে ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ফেসবুকে প্রকাশিত ভিডিওটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর ওই দুই যুবককে আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক

Update Time : 02:34:13 pm, Saturday, 3 October 2026