আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

  • MIT ERP
  • Update Time : 02:55:10 pm, Saturday, 3 October 2026
  • 6

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর ধামইরহাটে জমির করল্লা গাছ ওঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আবুল কাশেমের গৃহবধূ, ছেলে ও দুই ভাই গুরুতর জখম হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সাথে আবুল কাশেমের জমির করল্লা গাছ তোলাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়।

মারামারির একপর্যায়ে রনির লোকজন ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে পেছন থেকে কোমরের উপরে ছুরিকাঘাত করে। এ ছাড়া তাদের হামলায় আবুল কাশেমের ছেলে মো. সাইদ (২২), কাশেমের ভাই মুক্তার আলী (৫০), অপর ভাই বদর উদ্দিন (৫৫) আহত হয়। এলাকাবাসী গুরুতর জখমিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেম মারা যান।

অপর আহতরা জয়পুরহাট সদর হাসপাতাল এবং নিহতের স্ত্রী রেখা বেগম বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পূর্বাচলে বেড়াতে এসে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Update Time : 02:55:10 pm, Saturday, 3 October 2026