আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ অবৈধযাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

  • MIT ERP
  • Update Time : 09:26:14 am, Friday, 2 October 2026
  • 10

মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ অবৈধযাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়।

বুধবার রাতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহলের সময় এ অভিযান চালায় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের ট্রলার দেখতে পায় একটি মাছ ধরার ট্রলার। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে নৌবাহিনী। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের অধিকাংশকে মানব পাচারকারী চক্র টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা ট্রলারটি পরবর্তী আইনি ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ অবৈধযাত্রী উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

Update Time : 09:26:14 am, Friday, 2 October 2026