আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

  • MIT ERP
  • Update Time : 12:42:07 pm, Wednesday, 2 September 2026
  • 30

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিকে বিয়ে বাড়িতে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র।

এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। হামলার পর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা উড়ে গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। সংস্থাটি একটি হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে। সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে জানিয়েছেন, এ হামলায় ৬৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।

তিনি বলেছেন, আহতদের সবাইকে নিকটবর্তী শহর মিনাবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ভিডিওতে শিশুটি বলেছে, ‘অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই আমি যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছিলাম। আমরা সেখানে পৌঁছানোর পর একটি বিস্ফোরণ ঘটল। এটি ছিল খুবই জোরে। ইট, পাথর ও সিমেন্ট আমার মুখে ও মাথায় এসে লাগে এবং আরও অনেকে আহত হন। আমরা সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিলাম।

’ এদিকে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক উপগভর্নর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘সাম্প্রতিক হামলার চেষ্টা’র পর ইরানে হামলা চালানো হয়েছে।

ইরানে নতুন করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরাক, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে। সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

Update Time : 12:42:07 pm, Wednesday, 2 September 2026