আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

নেপালে প্লাবিত ব্যাংক থেকে ৫০ কোটি রুপির সোনা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:35:10 pm, Monday, 31 August 2026
  • 39

নেপালে প্লাবিত ব্যাংক থেকে ৫০ কোটি রুপির সোনা উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালের ভয়াবহ বন্যায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। এবার বন্যার পানিতে ডুবে যাওয়া একটি ব্যাংক শাখা থেকে বিপুল পরিমাণ সোনা, রুপা ও নগদ অর্থ উদ্ধারের খবর পাওয়া গেছে। নুয়াকোটের কৃষি উন্নয়ন ব্যাংকের ত্রিশুলি ধুঙ্গে শাখাটি গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ডুবে যায়।

পরে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি নেপালি রুপি মূল্যের সোনা, দেড় কোটি রুপি নগদ অর্থ, রুপাসহ মূল্যবান ধাতু এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল রোববার প্রায় আট ঘণ্টা টানা অভিযান চালানোর পর ব্যাংকের ভেতরে থাকা মূল্যবান সামগ্রীগুলো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে সোনা, রুপা, নগদ অর্থ ছাড়াও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ বন্যার পর ব্যাংক থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববাজারে অব্যাহত ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

নেপালে প্লাবিত ব্যাংক থেকে ৫০ কোটি রুপির সোনা উদ্ধার

Update Time : 05:35:10 pm, Monday, 31 August 2026