আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি বাসিন্দাদের

  • MIT ERP
  • Update Time : 10:22:34 pm, Friday, 28 August 2026
  • 16

রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি বাসিন্দাদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন নিশ্চিত করতে পাঁচ দফা দাবি তুলেছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান সোসাইটির উদ্যোগে গুলশান-২ চত্বরে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এ দাবিগুলো উত্থাপন করা হয়। সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, আমরা অটোরিকশা বা কারো রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক। আর এজন্য সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হবে।

যানজট ও পরিবহন খাতের অব্যবস্থাপনা তুলে ধরে ব্যারিস্টার ওমর সাদাত আরও বলেন, রিকশার উপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের অর্থনৈতিক স্থবিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা।

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশী বিনিয়োগ হচ্ছে না। দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং এ কারণে অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় উক্ত সমাবেশ থেকে। এ দিন গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনবাসীর পক্ষে মোট পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া, প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা, ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা, নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং অটোরিকশা চালকদের জন্য বিকল্প জীবিকার সংস্থান করা।

সমাবেশে উপস্থিত হয়ে এসব দাবির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বক্তব‌্য দেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা

রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি বাসিন্দাদের

Update Time : 10:22:34 pm, Friday, 28 August 2026