রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের দাপ্তরিক খরচের হিসাব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।
তার অভিযোগ, দাপ্তরিক কাজের অজুহাতে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে ভুয়া খরচ দেখিয়েছেন জিএস আম্মার, যা শিবিরের কাছে সম্পূর্ণ ‘অবাস্তব’ বলে মনে হয়েছে।






















