পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার প্রশ্নের উত্তর খুঁজতেই মূলত সামনে আসে জুলাই জাতীয় সনদ। দীর্ঘ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি নিয়ে সংস্কারের একটি রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠে।
২০২৫ সালের ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হয়। পরে এর সংস্কার প্রস্তাব জনগণের সামনে গণভোটে দেওয়া হয়।






















