আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

শহীদ মিনারে রাষ্ট্র সংস্কারের সমাবেশে বাধা, এনসিপির তীব্র নিন্দা

  • MIT ERP
  • Update Time : 10:47:31 pm, Monday, 24 August 2026
  • 77

শহীদ মিনারে রাষ্ট্র সংস্কারের সমাবেশে বাধা, এনসিপির তীব্র নিন্দা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এই ঘটনা স্বাধীন রাজনৈতিক চর্চা ও সংবিধান স্বীকৃত সভা-সমাবেশের অধিকারের ওপর একটি বড় আঘাত।

এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই। অথচ নির্বাচিত সরকারও বিগত স্বৈরাচারী সরকারের মতো বিরোধী বা ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রাখছে, যা অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ বলেন, জনগণ কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখতে রক্ত দেয়নি।

রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার একটি রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কোনো যুক্তি বা অজুহাতেই নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার হরণ করা সমর্থনযোগ্য নয়। তারা আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার অগণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করে যে রাষ্ট্র ও শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

সরকার জনআকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পুরোনো পথ বেছে নিলে গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া আবারও ঝুঁকির মুখে পড়বে। বিবৃতিতে এনসিপি অবিলম্বে সরকারকে এ ধরনের অগণতান্ত্রিক অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সভা, সমাবেশ ও কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার বন্ধের দাবি জানিয়েছে দলটি।

এনসিপি বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার না করে রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের সেবায় নিয়োজিত রাখতে হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে জনগণের বাক্‌স্বাধীনতা ও সমাবেশের অধিকার হরণের যেকোনো অপচেষ্টা এনসিপি দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। সব দলের জন্য সমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সুযোগ নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে দলটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাকরাইলে বাসার বাথরুম থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

শহীদ মিনারে রাষ্ট্র সংস্কারের সমাবেশে বাধা, এনসিপির তীব্র নিন্দা

Update Time : 10:47:31 pm, Monday, 24 August 2026