আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

  • MIT ERP
  • Update Time : 11:36:23 am, Friday, 16 October 2026
  • 20

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট স্থাপন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করার বিধান রয়েছে।

তবে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে পেছনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে।

প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ হবে ১০০ মিলিমিটার।

এতে ব্যবহৃত নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে মোটরসাইকেলের সামনের দিকে নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চলচ্চিত্রে সুদিন ফেরাতে নিয়মিত ভালো সিনেমা বানানোর তাগিদ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

Update Time : 11:36:23 am, Friday, 16 October 2026