আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • MIT ERP
  • Update Time : 11:47:24 am, Friday, 16 October 2026
  • 15

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল রাশিয়ার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই কম্পনের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। এদিকে, বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাসসংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করেছিল। ওই বার্তায় জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা জানানো হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।

প্রতিবেদন অনুযায়ী, ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস সঠিক হলে তা ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হতো। ভূতাত্ত্বিকভাবে কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

এর আগে গত বছরের জুলাইয়ে কামচাতকা উপদ্বীপের উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই কম্পনের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চলচ্চিত্রে সুদিন ফেরাতে নিয়মিত ভালো সিনেমা বানানোর তাগিদ

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Update Time : 11:47:24 am, Friday, 16 October 2026