আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

কাকরাইলে বাসার বাথরুম থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 01:37:10 pm, Friday, 16 October 2026
  • 12

কাকরাইলে বাসার বাথরুম থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর রমনা থানার কাকরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে এনাম রসুল (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) জয় প্রান্ত জানান,আমরা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ খবর পেয়ে ভোর ৫টার দিকে রমনার কাকরাইল প্লট নং ১৯ বাসা নং ৬৭/৮ অষ্টম তলার ঐ বাসায় গিয়ে সেই বাসার বাথরুমের ভেতর থেকে অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, ওই বাসার দারোয়ান আব্দুল হোসেন জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে ওই বাসার বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় পাই। পরে ঢামেকে নিয়ে আসলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোন জখমের চিহ্ন নেই তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার মৃত শওকত আলী ছেলে। বর্তমানে,কাকরাইলের ১৯ নং প্লটের ৬৭/৮ নং বাসার ৮তলায় থাকতেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা ও ২৫ হাজার পুলিশ মোতায়েন

কাকরাইলে বাসার বাথরুম থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : 01:37:10 pm, Friday, 16 October 2026