আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম?

  • MIT ERP
  • Update Time : 10:36:04 am, Thursday, 20 August 2026
  • 68

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য নিজেই জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, এমনকি ভোট দিতে যাবেন কি না, সেটিও চূড়ান্ত নয়। এ বিষয়ে গাজী নজরুল ইসলাম কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব- এখনো সিদ্ধান্ত নিইনি।

তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদের ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ সংসদ সদস্য। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আট স্বতন্ত্র এমপির যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম?

Update Time : 10:36:04 am, Thursday, 20 August 2026