আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুলের তোড়া নিয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল

  • MIT ERP
  • Update Time : 04:24:40 pm, Friday, 30 October 2026
  • 14

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুলের তোড়া নিয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা প্রদান করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। ভোটের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি ফুলের তোড়া নিয়ে জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান।

এ সময় দুই নেতা কোলাকুলি করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান এবং আগামীর ঠাকুরগাঁও গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন ঠাকুরগাঁও গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে, দেলাওয়ার হোসেনও এলাকার উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দুই পক্ষই ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুলের তোড়া নিয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল

Update Time : 04:24:40 pm, Friday, 30 October 2026