আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৮ জনকে আটক করল কোস্ট গার্ড

  • MIT ERP
  • Update Time : 04:34:01 pm, Friday, 30 October 2026
  • 12

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৮ জনকে আটক করল কোস্ট গার্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চোরাচালান রোধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নতুন মেগা ধারাবাহিক ‘এই ঘর এই সংসার’-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৮ জনকে আটক করল কোস্ট গার্ড

Update Time : 04:34:01 pm, Friday, 30 October 2026