বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সম্প্রতি তৈরি হওয়া বিভিন্ন গুঞ্জন ও বিভ্রান্তি দূর করতে এক জরুরি সভা করেছে ন্যাশনালিস্ট ফোরাম ফর টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ (এনএফটিই)।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

















