4:21 pm, Saturday, 15 August 2026

টাকার বিছানায় শুয়ে ভাইরাল তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 04:46:02 pm, Sunday, 9 August 2026
  • 15

টাকার বিছানায় শুয়ে ভাইরাল তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে অন্তরঙ্গ ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় ৬ কোটি রুপি আদায় করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকার সমান। রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিং রাজপুত। এলাহাবাদ হাইকোর্টের এক আইনজীবী তার বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেল এবং অর্থ আদায়ের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পল্লবী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে পরে দেখা করার ব্যবস্থা করা হতো। একপর্যায়ে কৌশলে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করা হতো। এরপর সেই ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হতো বলে অভিযোগ রয়েছে।

কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে ধর্ষণ, হত্যাচেষ্টা বা অন্যান্য গুরুতর মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রের মিথ্যা মামলার কারণে অন্তত পাঁচজন কারাভোগও করেছেন। সামাজিক সম্মানহানি ও আইনি জটিলতার ভয়ে অনেকেই ব্ল্যাকমেইলকারীদের টাকা দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পল্লবীর দুটি ছবি ভাইরাল হয়েছে।

একটি ছবিতে তাকে ৫০০ রুপির নোটের বান্ডিলে ভরা বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নতুন ব্যক্তিদের টার্গেট করতে পল্লবী একাধিক ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন। সুইটি তিওয়ারিসহ বিভিন্ন নামে তার একাধিক অ্যাকাউন্ট ছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, এই কথিত ব্ল্যাকমেইল চক্রে পল্লবীকে অন্তত দুজন পুরুষ ও দুজন নারী সহযোগিতা করতেন। তারা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং অর্থ আদায়ের কাজে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টির সত্যতা যাচাই এবং সম্ভাব্য চক্রটির কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রয়াগরাজ পুলিশ।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা স্বামীর, পুলিশ উদ্ধার করল জীবিত

টাকার বিছানায় শুয়ে ভাইরাল তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Update Time : 04:46:02 pm, Sunday, 9 August 2026