বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দু’দেশের মধ্যকার বিদ্যমান অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



















