4:44 pm, Monday, 3 August 2026

ছাতকে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:12:01 pm, Monday, 3 August 2026
  • 3

ছাতকে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ছাতকে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উদ্যোক্তা বিকাশে বাস্তবায়িত ব্র্যাকের ‘Unlocking Financial Solutions for Youth Enterprise Development’ প্রকল্পের সমাপনী (ক্লোজআউট) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি বলেন, যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, সহজ আর্থিক সেবা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি), ব্র্যাক। সভা পরিচালনা করেন মো. গোলাম রাব্বী, সহযোগী কর্মকর্তা, এসডিপি, ব্র্যাক। এ সময় বক্তব্য দেন মাজহারুল হক, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এসডিপি, ব্র্যাক এবং মোহাম্মদ শাহ আলম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (বিডিসি)। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ, যুব উদ্যোক্তা এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। সভায় প্রকল্পের বাস্তবায়নকালীন কার্যক্রম, অর্জন, শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উদ্যোক্তা পরিবেশ গড়ে তুলতে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ছাতকে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

Update Time : 03:12:01 pm, Monday, 3 August 2026