আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার পরিবারের পাশে দাঁড়াল বিজিবি

  • MIT ERP
  • Update Time : 04:10:55 pm, Monday, 3 August 2026
  • 38

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার পরিবারের পাশে দাঁড়াল বিজিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সম্প্রতি সাজেক সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন বিজিবি মারিশ্যা জোন ২৭ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি। এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানও উপস্থিত ছিলেন। মারিশ্যা ২৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান নিহত শিক্ষিকা সুমতি চাকমার শিশু কন্যার খোঁজ খবর নেন এবং নিহতের স্বামী রিটেন চাকমার সাথে কথা বলেন। আগামীতেও নিহতের পরিবারকে সাহায্য-সহযোগিতার কথা ব্যক্ত করেন। জোন কমান্ডার বলেন, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় সরকারি স্কুলের শিক্ষিকা সুমতি চাকমা মারা যায়। এ ঘটনায় সাথে সাথে বিজিবি কার্যকর ভূমিকা পালন করেছে। যত রকমের সহযোগিতা লাগে বিজিবি তা করেছে। এখনো সব ধরনের যোগাযোগ ও সহযোগিতা করছে বিজিবি। এই পরিবারের জন্য আগামীতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, নিহত শিক্ষিকার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। রাঙামাটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে। বিজিবি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৭ বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ ১৭ হাজার টাকা, নিহত শিক্ষিকার মেয়ের জন্য শিক্ষা সামগ্রী, পরিধানের জন্য পোশাক ও সাংসারিকের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার এবং বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজার টাকা সাথে একবান ঢেউটিন দেওয়া হয়। নিহতের স্বামী রিটেন চাকমা বলেন, যে ঘটনা ঘটেছে তা অপূরণীয়। আমি আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চাই। আর আমার পরিবারের প্রতি সুনজর রাখতে সবার সুদৃষ্টি কামনা করি। আশা করি যেকোনো বিপদে আপদে আপনারা আমার পরিবারের পাশে থাকবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার পরিবারের পাশে দাঁড়াল বিজিবি

Update Time : 04:10:55 pm, Monday, 3 August 2026