আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

  • MIT ERP
  • Update Time : 01:30:35 am, Thursday, 24 September 2026
  • 13

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অপর তিনজন আহত হন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’

ওসি আরও বলেন, ‘ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Update Time : 01:30:35 am, Thursday, 24 September 2026