5:27 pm, Monday, 3 August 2026

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

  • MIT ERP
  • Update Time : 04:06:13 pm, Monday, 3 August 2026
  • 4

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি পালন করা হবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সেদিনও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবী টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

Update Time : 04:06:13 pm, Monday, 3 August 2026