বিসিবি সভাপতি তামিম ইকবাল বর্তমানে ভারত সফরে রয়েছেন। গতকাল দেশটির বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করার কথা ছিল তার। তামিমের সঙ্গে বিসিবি পরিচালক শাহনিয়ান তানিমও রয়েছেন। বিসিবি দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আধুনিক সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। প্রতিনিধিদলটি সেন্টারের পরিচালক ভিভিএস লক্ষ্মণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিকস, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিকস এবং বয়সভিত্তিক কার্যক্রম কীভাবে একই ছাদের নিচে পরিচালিত হয়, সে বিষয়েও জানবেন তারা। কয়েক বছর আগে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে চালু হওয়া এই সেন্টার অব এক্সিলেন্স এখন ভারতীয় ক্রিকেটের হাই-পারফরম্যান্স কার্যক্রমের মূল কেন্দ্র। বেঙ্গালুরুর উপকণ্ঠে বিস্তৃত ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, পুনর্বাসন ইউনিট, আবাসন এবং বিশেষায়িত গবেষণাগার। পুরুষ, নারী ও জুনিয়র সব পর্যায়ের ক্রিকেটারদের জন্যই এখানে সমন্বিত সুযোগ-সুবিধা রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে একটি হাই পারফরম্যান্স ব্যবস্থা গড়ে তুলতে চায়। সে কারণে বিশ্বের অন্যতম আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি কাছ থেকে দেখে নিজ দেশে তা কাজে লাগাতে চান বিসিবি সভাপতি।
শিরোনাম :
হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি
- Update Time : 04:26:33 am, Sunday, 2 August 2026
- 75
Tag :
Popular Post






















