বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই সভায় কয়েকজন পরিচালক বিদেশে অবস্থান করলেও তারা ভার্চ্যুয়ালি অংশ নেবেন বলে জানা গেছে। সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এরই মধ্যে জানিয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। আজকের বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে এই সভায়। পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা। এছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
5:10 am, Friday, 31 July 2026
শিরোনাম :
আজ বিসিবির ১৮ ইস্যুর সভা, কে হবেন নতুন অধিনায়ক?
-
MIT ERP
- Update Time : 10:06:43 pm, Wednesday, 29 July 2026
- 7
Tag :
Popular Post













