জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নে অবস্থিত তেঘরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অরক্ষিত অবস্থায় রয়েছে। প্রায় ৩০ বছর আগে নির্মিত এই ভবনের মিটার ঝুঁকিপূর্ণভাবে দেওয়ালে ঝুলে আছে। জানালা ভাঙচুর করা হয়েছে এবং দরজা ভেঙে একাধিকবার সোলার প্যানেল, ব্যাটারি, ফ্যান, বিদ্যুতের তার ও পানির ট্যাংকের পাইপ চুরি হয়ে গেছে। এসব চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আকরাম হোসেন জানান, বারবার দরজা ভেঙে চুরি হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী দ্রুত এই স্বাস্থ্য কেন্দ্রটির নিরাপত্তা জোরদার ও ঝুঁকিপূর্ণ মিটার মেরামতের দাবি জানিয়েছেন।
5:03 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
অরক্ষিত তেঘরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সোলার প্যানেল ও ফ্যান চুরি
-
MIT ERP
- Update Time : 03:51:38 am, Sunday, 2 August 2026
- 3
Tag :
Popular Post


















